সুপার কম্পিউটার কি, কেন ব্যবহার করা হয়? সম্পূর্ণ বিস্তারিত গাইড
বিশ্বের সবথেকে শক্তিশালী কম্পিউটারকে সুপার কম্পিউটার বলা হয়। কম্পিউটার নিয়ে অনেক কিছু জানলেও সুপার কম্পিউটারের শব্দটি অনেক আগে থেকেই সবার কাছে পরিচিত। তবে অনেকে জানেন না যে সুপার কম্পিউটার দিয়ে কি কি কাজ করা হয়। কেননা আমাদের ব্যবহার করা পার্সোনাল কম্পিউটার বা পিসি থেকে সুপার কম্পিউটার কাজ ভিন্ন। এমন কি কাজ আছে যে কম্পিউটারকে সুপার কম্পিউটার বা শক্তিশালী কম্পিউটার বলা হয় তাই আজকে জানব।
সুপার কম্পিউটার কি?
সাধারণ কম্পিউটারের মতোই সুপার কম্পিউটার ডাটা ও প্রসেস হয়ে থাকে।তবে এই প্রসেস বা ডাটাট্রান্সফার এত দ্রুত হয়ে থাকে যা আপনার কল্পনারও বাইরে। সাধারণ কম্পিউটারের প্রসেসিং ইউনিট একটি থাকে। এই একটি প্রসেসিয় ইউনিট দিয়ে সাধারণ কম্পিউটার কাজ করে। কিন্তু সুপার কম্পিউটারে অসংখর প্রসেসিং ইউনিট থাকে।
সুপার কম্পিউটারের ফ্লপ হিসেবে কাজ করে।এই ফ্লপের কাজ হল প্রতি সেকেন্ডে ডাটা ট্রান্সফার গননা করা।
সুপার কম্পিউটারের ইতিহাস
১৯৬০ সালের দিকে প্রথম সুপার কম্পিউটার তৈরি হয়। সেই সময়ে বিজ্ঞানী Seymour Cray কে সুপার কম্পিউটারের জনক বলা হয়। তিনি বিশ্বের প্রথম সফল সুপার কম্পিউটার ডিজাইন করেন। এরপর ধীরে ধীরে প্রযুক্তির উন্নতির সাথে সাথে সুপার কম্পিউটার আরও শক্তিশালী হয়েছে।
সুপার কম্পিউটার কেন তৈরি করা হয়
আবহাওয়া পূর্বাভাস :
আবহাওয়ার পূর্বাভাসের জন্য কোটি কোটি দ্রুত ডাটা প্রসেসিং এ প্রয়োজন হয়। যা একমাত্র সুপার কম্পিউটার দ্বারা সক্ষম। এই ডাটা গুলো এত দ্রুত প্রসেস করা হয় যে যেন আবহাওয়ার সঠিক তথ্য পাওয়া যায়। এই ডাটা প্রাচীন একমাত্র সুপার কম্পিউটার দ্বারা পর্যবেক্ষণ করা হয়যার ফলে সূক্ষ্ম এবং নিখুঁত আবহাওয়া খবর পাওয়া যায়।
বৈজ্ঞানিক গবেষণা:
অনেক ক্ষেত্রে অনেক ডাটা প্রসেসিং করার মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণা করা হয়। যার জন্য সুপার কম্পিউটার প্রয়োজন হয়। অনেক অনেক ডাটা অর্থাৎ কোটি কোটি ডাটা যখন প্রসেস করা হয় তখন সাধারণ কম্পিউটার দ্বারা হয় না। এই কাজ শুধুমাত্র সুপার কম্পিউটার ধারায় সক্ষম। তাই বৈজ্ঞানিক গবেষণার জন্য সুপার কম্পিউটার ব্যবহার করা হয়।
সিমুলেশন চালাতে :
অনেক ক্ষেত্রে এই শিমুলেশন চালাতে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। যেমন পাইলট, একজন নতুন পাইলট যখন বিমান চালানো শিখে তখন আসল বিমানে না গিয়ে তখন তারা সিমুলেশন ব্যবহার করে। তখন আর্টিফিশিয়াল সিমুলেশন এর মাধ্যমে তখন তারা বিমান চালানোর শেষে। আরেক কাজটি করা হয় সুপার কম্পিউটার দ্বারা।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)
AI মডেল ট্রেনিং, মেশিন লার্নিং ও ডিপ লার্নিংয়ে সুপার কম্পিউটার ব্যবহৃত হয়।বর্তমানে চ্যাটজিপিটি (ChatGPT) বা জেমিনি (Gemini)-এর মতো বড় ল্যাঙ্গুয়েজ মডেলগুলো (LLMs) কোটি কোটি ডেটা পয়েন্টের ওপর ভিত্তি করে তৈরি। সাধারণ কম্পিউটারে এই মডেলগুলো ট্রেইন করতে কয়েক দশক সময় লেগে যাবে, যা সুপার কম্পিউটার মাত্র কয়েক দিন বা সপ্তাহে সম্পন্ন করতে পারে।
স্বয়ংক্রিয় যান ও রোবটিক্স
অটোমানাস ভেহিকল বা চালকবিহীন গাড়ির AI-কে ট্রেইন করার জন্য কয়েক মিলিয়ন ঘণ্টার ড্রাইভিং ডেটা বিশ্লেষণ করতে হয়। এই ডেটা প্রসেসিং এবং বাস্তবধর্মী সিমুলেশন তৈরির কাজে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়।
সামরিক ও নিরাপত্তা কাজ
মিসাইল সিমুলেশন, প্রতিরক্ষা প্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় এটি গুরুত্বপূর্ণ।
সুপার কম্পিউটার কীভাবে কাজ করে?
সাধারণ কম্পিউটারে একটি বা কয়েকটি প্রসেসর থাকে। কিন্তু সুপার কম্পিউটারে হাজার হাজার প্রসেসর একসাথে কাজ করে।
এগুলো Parallel Processing পদ্ধতিতে একই সময়ে একাধিক কাজ সম্পন্ন করে। এজন্য এটি অত্যন্ত দ্রুত।
সুপার কম্পিউটারের বৈশিষ্ট্য
- অত্যন্ত দ্রুতগতির প্রসেসিং ক্ষমতা
- একসাথে লাখ লাখ কাজ করার সক্ষমতা
- বিশাল মেমোরি ও স্টোরেজ
- উন্নত কুলিং সিস্টেম
- বড় আকারের যন্ত্রপাতি
- উচ্চ বিদ্যুৎ খরচ
বিশ্বের বিখ্যাত কিছু সুপার কম্পিউটার
১. Frontier (USA)
বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুততম সুপার কম্পিউটার।
২. Fugaku (Japan)
জাপানের শক্তিশালী সুপার কম্পিউটার।
৩. Summit (USA)
গবেষণার কাজে বহুল ব্যবহৃত।
বাংলাদেশে সুপার কম্পিউটার
বাংলাদেশেও গবেষণা ও আবহাওয়ার কাজে উন্নত কম্পিউটিং সিস্টেম ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে দেশে আরও শক্তিশালী সুপার কম্পিউটার স্থাপনের সম্ভাবনা রয়েছে।
সুপার কম্পিউটার ও সাধারণ কম্পিউটারের পার্থক্য
| বিষয় | সাধারণ কম্পিউটার | সুপার কম্পিউটার |
|---|---|---|
| গতি | সাধারণ | অত্যন্ত দ্রুত |
| ব্যবহার | ব্যক্তিগত কাজ | গবেষণা ও জটিল কাজ |
| প্রসেসর | কম | হাজার হাজার |
| দাম | কম | অনেক বেশি |
| আকার | ছোট | বিশাল |
সুপার কম্পিউটারের সুবিধা
- দ্রুত ফলাফল দেয়
- জটিল সমস্যা সমাধান করে
- বড় ডেটা বিশ্লেষণ করতে পারে
- বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি ঘটায়
অসুবিধা
- অনেক ব্যয়বহুল
- বেশি বিদ্যুৎ লাগে
- রক্ষণাবেক্ষণ কঠিন
- সাধারণ মানুষের ব্যবহারের জন্য নয়
উপসংহার
সুপার কম্পিউটার হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার, যা জটিল গণনা ও বিশাল ডেটা খুব দ্রুত প্রক্রিয়া করতে পারে। আবহাওয়া, বিজ্ঞান, মহাকাশ, AI এবং সামরিক কাজে এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভবিষ্যতে প্রযুক্তির উন্নতির সাথে সুপার কম্পিউটার আরও শক্তিশালী হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন